ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশনে বয়স হতে হবে ‘১১ বছর’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৩, ১ সেপ্টেম্বর ২০২৪
অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশনে বয়স হতে হবে ‘১১ বছর’
প্রতীকী ছবি

আগামী ১০ সেপ্টেম্বর শুরু হবে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম। জানানো হয়েছে- জেএসসি পরীক্ষার বছরের ১ জানুয়ারি পরীক্ষার্থীদের ন্যূনতম বয়স ১১ বছরের বেশি হতে হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে সর্বোচ্চ ১৭ বছর। তবে বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে এ বয়সসীমা সর্বোচ্চ ২২ বছর।

রোববার (১ সেপ্টেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জানিয়ে রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড।

রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, এবার অনলাইনেই ফরম পূরণ ও ফি জমা দেয়া যাবে। রেজিস্ট্রেশন ফি জরিমানা নির্ধারণ করা হয়েছে ৭৪ টাকা। ৯ অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চলবে।  

Advertisement

বোর্ড জানিয়েছে, ঢাকা শিক্ষা বোর্ড থেকে পাঠদানের অনুমতি ও স্বীকৃতি পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে দায় প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

বোর্ড থেকে অনুমতিবিহীন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পার্শ্ববর্তী বা কাছের অনুমোদিত নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক স্কুল বা স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। তবে কোনো অবস্থাতেই পাঠদানের অনুমতিবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ বিদ্যালয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন না।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!