বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় পবিপ্রবির কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রম নিশ্চিত করতে পবিপ্রবি শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ‘ঘাসফুল বিদ্যালয়’কে শিক্ষা সহায়তা হিসেবে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চের সহযোগিতায় ট্রাই ডিজিটালের পর্যবেক্ষণে আট লাখ টাকার অনুদান প্রদান করা হয়।
.png)
অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের জেনারেল ম্যানেজার মো. জুলফিকার আলী, বিশেষ অতিথি হিসেবে রেজিস্ট্রার অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, সৃজনী বিদ্যানিকেতনের অধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা অল্পতেই তুষ্ট এবং তাদের সন্তুষ্টির হাসি দেখে আমি খুবই আবেগাপ্লুত হই।
অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান বলেন, সুন্দর মন থাকলে সুন্দর পৃথিবী গড়া সম্ভব, স্বল্প পরিসরে হলেও ‘ঘাসফুল বিদ্যালয়’ তার বাস্তব উদাহরণ।
মো. জুলফিকার আলী বলেন, কোনোরকম বেনিফিট ছাড়া দীর্ঘ ১২ বছর ধরে এমন একটা কার্যক্রম পরিচালনা সত্যিই কল্পনীয়। অনেকে অনেককিছু শুরু করে, কিন্তু এক দুই বছর তা আবার বন্ধ হয়ে যায়। তিনি ঘাসফুল বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং এলজি ইলেকট্রনিকস বাংলাদেশ সবসময় এমন কার্যক্রমের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।