রোববার (২৪ আগস্ট) দুপুর আড়াইটায় সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে, ইবির শিক্ষক সমিতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শান্তিতে নোবেল বিজয়ী প্রথিতযশা অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে। সমতাভিত্তিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনটি।
.png)
বিজ্ঞপ্তি আরো বলা হয়, অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনের পদত্যাগের কারণে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, সৎ, যোগ্য ও দক্ষ অধ্যাপকদের মধ্য থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং ট্রেজারার নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সচল করার আহ্বান জানানো হচ্ছে।