ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]
নজরুল বিশ্ববিদ্যালয়

অগ্নিবীণা হলে অভিযান, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৯, ১৯ আগস্ট ২০২৪
অগ্নিবীণা হলে অভিযান, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ  মদের বোতল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) দুপুর ২টায় হল প্রশাসন ও শিক্ষার্থীদের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর হলের প্রাধ্যক্ষ পদত্যাগ করেন। ফলে হলের কক্ষে অস্ত্র রয়েছে এমন সন্দেহে হল প্রশাসনের কাছে অভিযানের দাবি জানায় শিক্ষার্থীরা। পরে হলের আবাসিক শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা শিক্ষার্থীদের নিয়ে সাংবাদিকদের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়। 

Advertisement

অভিযানে হলের কক্ষ থেকে রামদা, ছুরি, লোহার পাইপ, মদের খালি বোতল, মাদক সেবনে ব্যবহার্য বিভিন্ন উপকরণ এবং স্থানীয় উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীর নির্বাচনী প্রচারণার উপকরণ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলো সহকারী প্রক্টর ফিরোজ সরকারের উপস্থিতিতে প্রক্টোরিয়াল বডির নিকট হস্তান্তর করা হয়। 

হলের আবাসিক শিক্ষক জানান, সন্দেহজনক রুমগুলোতে হল প্রশাসন, প্রক্টোরিয়াল বডি, সাংবাদিক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অভিযান চালানো হয় এবং ভিডিও ধারণ করা হয়। শিক্ষা কার্যক্রমের সঙ্গে সাংঘর্ষিক সব উপকরণ জব্দ করা হয়। এই জব্দকৃত উপকরণগুলো নিয়ম অনুযায়ী প্রক্টোরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!