ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শেকৃবি শিক্ষার্থীদের পাসপোর্ট অফিস মনিটরিং, দালাল আটক

শেকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৩, ১৮ আগস্ট ২০২৪
শেকৃবি শিক্ষার্থীদের পাসপোর্ট অফিস মনিটরিং, দালাল আটক
ছবি: সংগৃহীত

আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে একজন দালালকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেন শিক্ষার্থীরা তাদের কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা সাড়ে ১০টায় পাসপোর্ট অফিসের উদ্দেশ্য যান। সেখানে শিক্ষার্থীদের কাছে অভিযোগ করেন এক ভুক্তভোগী। পরে অভিযোগে ভিত্তিতে এক দালালকে আটক করে শিক্ষার্থীরা। 

আটককৃত ব্যক্তির স্বীকারোক্তি থেকে জানা যায়, পাসপোর্ট অফিসের নিরাপত্তা কর্মী, ড্রাইভারসহ প্রায় ২০০ থেকে৩০০ জনের একটি চক্র রয়েছে। এছাড়াও পাসপোর্ট অফিস সংলগ্ন ষ্টেশনারী এবং ফটোকপির অধিকাংশ দোকান এই চক্রের সঙ্গে জড়িত। 

Advertisement

তবে চক্রের অন্য দালালদের ধরার উদ্দেশ্য আবারো পাসপোর্ট অফিস গেলে কাউকেই পাওয়া যায়নি। চক্রে জড়িত থাকা নিরাপত্তাকর্মীদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সংযোগ স্থাপন করতে ব্যর্থ হয়। এবং দোকানগুলোতে গেলে শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ দোকানদার দোকান ছেড়ে চলে যায়। তারা একে অপরকে চিনেন না বলেও দাবি করে। 

জানা জায়, পাসপোর্ট করতে ব্যক্তি ভেদে ৪৫ হাজার থেকে ১ লাখ ২০ হাজার বা তার অধিক টাকা নিয়ে থাকেন এসব ব্যক্তিরা।

 

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: শেকৃবি
লিংক সফলভাবে কপি হয়েছে!