ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক কর্মসূচি, অবস্থান শাহবাগে

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩১, ১৫ আগস্ট ২০২৪
আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক কর্মসূচি, অবস্থান শাহবাগে
ফাইল ফটো

সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে সর্বাত্মক কর্মসূচি পালত হবে। কেন্দ্রীয় জমায়েত হবে রাজধানীর শাহবাগে।

বুধবার রাতে সমন্বয়ক আবু বাকের মজুমদারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

এতে বলা হয়, আগামীকাল, ১৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে সারাদেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি। 

Advertisement

এতে কেন্দ্রীয় জমায়েত শাহবাগে সকাল ১০টায় নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সারাদেশে ছাত্র-জনতাকে কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানানো হয়।

এছাড়া চার দফা দাবি ঘোষণা করা হয়। দাবিগুলো হলো—

১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

২. সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও ১৪ দলসহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে।

৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েমের চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে।

৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!