ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

পদত্যাগ করেছেন চুয়েট উপাচার্য

চুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২০, ১৪ আগস্ট ২০২৪
পদত্যাগ করেছেন চুয়েট উপাচার্য
ছবি: অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম

পদত্যাগ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ ছাড়া চুয়েট ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালকের দায়িত্ব থেকে অধ্যাপক ড. মো. রেজাউল করিমকে অব্যাহতি প্রদান করা হয়।

বুধবার (১৪ আগস্ট) চুয়েটের সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মুহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

তিনি বলেন, আজ বুধবার উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম পদত্যাগ করেছেন। বিকালে রেজিস্ট্রারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে ২৮ জুলাই পদত্যাগপত্র জমা দেন চুয়েট ছাত্রকল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এরই পরিপ্রেক্ষিতে আজ তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অফিস আদেশ জারি করেন রেজিস্ট্রার শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।

চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ২০১৩ সালের ৬ মার্চ উপ-উপাচার্য হিসেবে প্রথম দায়িত্ব গ্রহণ করেন। ২০১৬ সালের ১৫ এপ্রিল তিনি বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। একই বছরের ২৭ এপ্রিল চুয়েটের পঞ্চম উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন। এরপর ২০২০ সালের ২৫ আগস্ট দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে নিয়োগ পান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!