বুধবার সকালে মিরপুর ১০ নম্বরে প্রতিষ্ঠানের সামনে আন্দোলন করে তারা। পরবর্তীতে আন্দোলনকারীরা প্রতিষ্ঠানের ভেতরেও আন্দোলন করে। আন্দোলন শেষে প্রধান শিক্ষিকা ও সহকারী প্রধান শিক্ষককে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।
আন্দোলনের এক পর্যায়ে সাবেক শিক্ষার্থীরা মীমাংসা করতে এলে পরিস্থিতি খারাপের দিকে চলে যায়। এ সময় তারা নানাভাবে বোঝানোর চেষ্টা করে।
.png)
তারা আরো অভিযোগ করে, স্কুলের পরীক্ষা কমিটিতে একই ব্যক্তি একাধিকবার দায়িত্বে থাকার ফলে তাদের মাধ্যমে প্রশ্ন ফাঁস হয়। এই সমস্যা সবাই জানে, আইডিয়ালের টিচাররা পরীক্ষার আগে প্রশ্নফাঁস করে দেন। এছাড়া স্কুলের গেট সবার জন্য মুক্ত করে দেওয়া হয়েছে ফলে ছেলে-মেয়ে স্কুলের ভেতরে বসে আড্ডা দেয়। এসব সমস্যার সমাধানসহ মোট ১৪ দফা দাবি জানিয়েছে মিরপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।
প্রতিষ্ঠানের শিক্ষিকা বিপাশা বলেন, আমাদের স্কুল দুর্নীতি দিয়ে ভরা। আমরা এর সমাধান চাই। আমরা আজ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছি। আগামী ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হলো, এর ভেতরে যদি উনি নিজের ইচ্ছায় পদত্যাগ না করেন তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবো। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে আন্দোলন করবো; এছাড়া মিরপুর ১০ নম্বরে গোলচত্বরে আন্দোলন করবো।