ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শিক্ষার্থীদের সুইপার বলায় শিক্ষককে বরখাস্তের আল্টিমেটাম

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪২, ১৩ আগস্ট ২০২৪
শিক্ষার্থীদের সুইপার বলায় শিক্ষককে বরখাস্তের আল্টিমেটাম
ছবি: ডেইলি বাংলাদেশ

শিক্ষার্থীদের সুইপার সম্বোধন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক কামরুন্নাহার লিপিকে বরখাস্তে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে শিক্ষার্থীদের এক বৈঠকে এ আল্টিমেটাম দেন তারা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, কামরুন্নাহার লিপিকে শিক্ষক হিসেবে সম্বোধন করতেও আমাদের লজ্জা হচ্ছে। তিনি সারাদেশে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা শিক্ষার্থীদের সুইপার বলে সম্বোধন করেছেন। এছাড়া তথাকথিত শিক্ষক লিপি আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে ফেসবুকে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন এবং নিপীড়কদের পক্ষে অবস্থান নিয়েছেন। এসময় কামরুন্নাহার লিপিকে বরখাস্ত করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

Advertisement

প্রসঙ্গত, কামরুন্নাহার লিপি গত ১৭ জুলাই তার এক ফেসবুক পোস্টে লেখেন, ‘কেউ আমাকে সুশীল আর নিরপেক্ষ ভেবে থাকলে ভুল ভেবেছেন। যারা নিজেদের স্বঘোষিত রাজাকার দাবি করে জনসম্মুখে মিছিল করেছেন, আমি তাদের চরম প্রতিপক্ষ।’

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!