ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সম্ভাব্য সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৫, ১২ আগস্ট ২০২৪
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সম্ভাব্য সূচি প্রকাশ
ছবি- সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে শুরু হতে পারে ৪৪তম বিসিএসের স্থগিত মৌখিক পরীক্ষা। তবে পরীক্ষা শুরুর দিন-তারিখ এখনো চূড়ান্তভাবে নির্ধারণ করতে পারেনি সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার দুপুরে পিএসসির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে পিএসসির কর্মকর্তারা নাম প্রকাশ না করে এ তথ্য জানান।

তারা বলেন, বিশেষ সভায় ৪৪তম বিসিএসের স্থগিত মৌখিক পরীক্ষা শুরুর বিষয়ে আলোচনা হয়েছে। সেপ্টেম্বর মাসে পরীক্ষা শুরু করা যায় কি না, সে বিষয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

Advertisement

এর আগে কোটা সংস্কার আন্দোলনের জেরে গত ১৮ জুলাই ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা প্রথম দফায় স্থগিত করে পিএসসি। 

এরপর ২৯ জুলাই আবারো এ বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সে সময় ৫ আগস্ট পর্যন্ত সব মৌখিক পরীক্ষা স্থগিত এবং পরবর্তীতে নতুন সময়সূচি জানানো হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

উল্লেখ্য, ৪৪তম বিসিএসে মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। গত বছরের ২৭ মে এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ২৫ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।

প্রিলিমিনারিতে ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী পাস করেন। তারা লিখিত পরীক্ষায় অংশ নেন। এতে উত্তীর্ণ হন ১১ হাজার ৭৩২ জন প্রার্থী। তারাই মৌখিক পরীক্ষায় অংশ নিচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!