ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

প্রাথমিক বিদ্যালয় খোলার প্রসঙ্গে যা জানালেন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১২, ১২ আগস্ট ২০২৪
প্রাথমিক বিদ্যালয় খোলার প্রসঙ্গে যা জানালেন উপদেষ্টা
ডা. বিধান রঞ্জন রায়। ছবি: সংগৃহীত

অন্তবর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ থাকা প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে, কথা বলে তা ঠিক করা হবে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকের এ কথা বলেন তিনি। 

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, অস্থিরতা স্বাভাবিক না হলে অভিভাবকরাও পাঠাতে চাইবে না। তাই প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে, তা কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরো বলেন, সরকার ছাত্র ও জনগণের যে বৈষম্যহীন সমাজের যে দাবি, তা বাস্তবায়ন করবে। প্রাথমিক শিক্ষা যেকোনো দেশে জাতির জন্য ভিতস্বরূপ। দুঃখজনক আমাদের দেশে যেভাবে গুরুত্ব পাওয়া উচিত তা পায় না। বিষয়টি আমরা গুরুত্ব দেব।

ডেইলি-বাংলাদেশ/কেবি
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!