জানা গেছে, আন্দোলনকারীরা প্রথমে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলসহ কয়েকটি হলের তালা ভেঙে হলে প্রবেশ করেন। এরপর অন্যান্য হলেও শিক্ষার্থীরা প্রবেশের চেষ্টা করলে তালা খুলে দেন নিরাপত্তারক্ষীরা।
শিক্ষার্থীরা জানান, তারা দিনভর আন্দোলন করবেন আর রাতে হলে অবস্থান করবেন। এ জন্য তারা হলগুলোতে প্রবেশ করেছেন। এর আগে আন্দোলনকারীরা ঢাবি প্রশাসনকে হলগুলো খুলে দেওয়ার অনুরোধ করে। তবে তাতে সাড়া দেয়নি প্রশাসন। এ কারণে তারা হলের নিয়ন্ত্রণ নেন।
.png)