ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

না ফেরার দেশে ঢাবির দুই অবসরপ্রাপ্ত অধ্যাপক, উপাচার্যের শোক

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৭, ২৮ জুলাই ২০২৪
না ফেরার দেশে ঢাবির দুই অবসরপ্রাপ্ত অধ্যাপক, উপাচার্যের শোক
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুনিবুর রহমান চৌধুরী এবং ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মুহাম্মদ মুজাহিদুল ইসলামের মৃত্যুতে হয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।

রোববার (২৮ জুলাই) এক শোকবাণীতে উপাচার্য মরহুময়ের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

শোক বাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. মুনিবুর রহমান চৌধুরী এবং অধ্যাপক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা শিক্ষক ও গবেষক। তারা উভয়ই নিষ্ঠাবান ও নীতিবান শিক্ষক ছিলেন। উদার ও মানবিক মূল্যবোধসম্পন্ন এই গুণী শিক্ষকদ্বয় ছিলেন অত্যন্ত মেধাবী, সজ্জন, নম্র ও বিনয়ী মানুষ। দেশবিদেশের বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে উভয়ের অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। 

Advertisement

এছাড়া তারা বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের কাছে উভয়ই খুব জনপ্রিয় ছিলেন। গণিত শিক্ষার প্রসার ও গবেষণায় অসামান্য অবদানের জন্য অধ্যাপক ড. মুনিবুর রহমান চৌধুরী এবং ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স শিক্ষার বিস্তার ও গবেষণায় অপরিসীম অবদানের জন্য অধ্যাপক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন।

প্রসঙ্গত, অধ্যাপক ড. মুনিবুর রহমান চৌধুরী গত শনিবার (২৭ জুলাই) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। অন্যদিকে একই দিনে রাজধানীর আরেকটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অধ্যাপক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

এদিকে রোববার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুনিবুর রহমান চৌধুরীর মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে আনা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়াসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!