উপাচার্য বাসভবন থেকে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে টিএসসির দিকে অগ্রসর হলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে। পাল্টা জবাবে শিক্ষার্থীরাও ইটপাটকেল ছুড়তে থাকেন।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ছাদ থেকে শিক্ষার্থীরা পুলিশের দিকে ইটপাটকেল ছুড়তে থাকেন।
.png)
এর আগে, দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়।