ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

অনির্দিষ্টকালের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২২, ১৭ জুলাই ২০২৪
অনির্দিষ্টকালের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
ফাইল ফটো

চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

Advertisement

এর আগে, সারাদেশের স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়াও, আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সারা দেশের ১১টি বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

প্রাথমিক বিদ্যালয় বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, বুধবার যেহেতু সরকারি বন্ধ আছে, তাই এখনই কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!