ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৬, ১৫ জুলাই ২০২৪
কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা স্থগিত
ছবি: ডেইলি বাংলাদেশ

স্থগিত করা হয়েছে ‘কৃষি গুচ্ছ’র ভর্তি পরীক্ষা। ৭০ হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে আগামী ২০ জুলাই এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরবর্তীতে পরীক্ষার নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সোমবার (১৫ জুলাই) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বেলা ১১টায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো।

এবার কৃষি গুচ্ছের ভর্তি কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান।

তিনি গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলন করছেন। এ কারণে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আশা করি, দ্রুত বিষয়টির সুরাহা হবে। তারপর আমরা পরীক্ষা নিতে পারব।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!