শনিবার (৬ জুলাই) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল পুকুর পাড়, সমাজবিজ্ঞান ঝুপড়ি, উন্মুক্ত মঞ্চে, বোটানিক্যাল পুকুর পাড় ও অতীশ দিপঙ্কর হলের সামনে থেকে প্রায় ১০টি মাদকসেবী গ্রুপ থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. লিটন মিত্র।
.png)
বিশ্ববিদ্যালয় রেলক্রসিং এলাকার বাসিন্দা রাতুল (২২) বলেন, আমাদের কাছে পট (গাঁজা) থাকার কারণে প্রক্টরিয়াল বডি আমাদের সাতজনের ফোন নিয়ে যায়।
বাইকের চাবি হারানো আরেক বহিরাগত জানান, আমরা তিন বন্ধু মিলে বাইক নিয়ে ক্যাম্পাসে ঘুরতে এসেছিলাম। কিন্তু মনে ছিল না যে ক্যাম্পাসে বহিরাগতদের বাইক নিয়ে প্রবেশ নিষেধ।
ড. লিটন মিত্র বলেন, আমরা নিয়মিত এ অভিযান পরিচালনা করে থাকি। গোপন তথ্যের মাধ্যমে জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা থেকে মাদক সেবনকারী প্রায় ৮-১০টা গ্রুপের লোকজনকে আটক করি। এছাড়াও ক্যাম্পাসের ভেতর ও বাইরের প্রায় ৩০ জনের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করেছি, যারা বহিরাগত আটক হয়েছে তাদের বিষয়ে হাটহাজারী থানা দেখবে। আর বিশ্ববিদ্যালয়ের যারা তাদের বিষয়ে প্রক্টরিয়াল বডি ব্যবস্থা নেবে।