বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার রোববার থেকে আগের রুটিনে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বন্যার কারণে স্থগিত ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার সময়সূচি শিগগিরই জানানো হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এএমএম মজিবুর রহমান স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়।
.png)
এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কের মাটি ও আটকে পড়া কচুরিপানা পরিষ্কার করতে মাঠে নেমেছে বাঘাইছড়ি যুব রেডক্রিসেন্টের সদস্যরা। তারা স্বেচ্ছাশ্রমে বাঘাইছড়ি কলেজ রোড, উগলছড়ি সড়ক, মধ্যম বাঘাইছড়ি সড়কের কচুরিপানা সরাতে কাজ করছে। বন্যার পানিতে ডুবে নিহত দুই শিশুর পরিবারকে ৩০ হাজার টাকা সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।