ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]
এইচএসসি

ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ১২৪৫৯, বহিষ্কার ৪৩

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ১৮:১৭, ৪ জুলাই ২০২৪
ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ১২৪৫৯, বহিষ্কার ৪৩
ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা। এ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কার করা হয়েছে ৪৩ জনকে। এছাড়া অনুপস্থিত ছিলেন ১২ হাজার ৪৫৯ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানা গেছে।

নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, ইংরেজি প্রথম পত্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ২ হাজার ২২৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ৯০ হাজার ২২৬ জন। অর্থাৎ অনুপস্থিত ছিলেন ১২ হাজার ৪৫৯ জন।

Advertisement

আরো জানা গেছে, ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় সবচেয়ে বেশি ৩ হাজার ২২৭ জন অনুপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডে। এছাড়া চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৫৫ জন, রাজশাহী বোর্ডে ১ হাজার ৮৮৩ জন, বরিশাল বোর্ডে ৮৩৭ জন, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৪৭১ জন, কুমিল্লা বোর্ডে ১ হাজার ১১০ জন, ময়মনসিংহ বোর্ডে ৯৭০ জন এবং যশোর বোর্ডে ১৯০৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

গত ৩০ জুন থেকে সারাদেশের ৮টি শিক্ষা বোর্ডে একযোগে এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। তবে চলমান বন্যা পরিস্থিতিরর কারণে স্থগিত রাখা হয়েছে সিলেটের পরীক্ষা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!