ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হলেন অধ্যাপক আখতার

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০২, ২৯ জুন ২০২৪
বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হলেন অধ্যাপক আখতার
অধ্যাপক ড. একেএম আখতার হোসাইন। ছবি: সংগৃহীত

বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের শীর্ষ সংগঠন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের (বিএএস) ফেলো নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পদার্থবিজ্ঞান বিভাগের ডিস্টিংগুইশড অধ্যাপক ড. একেএম আখতার হোসাইন।

শনিবার (২৯ জুন) বুয়েটের জনসংযোগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএএসের ১০ম বার্ষিক সাধারণ সভায় অধ্যাপক ড. এ কে এম আখতার হোসেনকে ফেলো হিসেবে নির্বাচিত করা হয়েছে। দেশ ও দেশের বাহিরে পদার্থবিজ্ঞানে তার গুরুত্বপূর্ণ অবদানে এই মর্যাদাপূর্ণ সম্মাননা স্বীকৃতি দেওয়া হয়েছে।

Advertisement

অধ্যাপক ড. হোসেন ১৯৯৮ সালে যুক্তরাজ্যের লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল সুপারকন্ডাক্টর, ন্যানোস্ট্রাকচার্ড ফেরাইটস, ফেরোইলেক্ট্রিক্স, মাল্টিফেরোইকস, ডাইলিউটেড ম্যাগনেটিক সেমিকন্ডাক্টর, অপটোইলেক্ট্রনিক ম্যাটেরিয়ালস এবং ন্যানোক্রিস্টালাইন অ্যালয়। 

১৩জন পিএইচডি, ৪৭জন এমফিল এবং ২৬জন এমএসসি শিক্ষার্থীর থিসিস তত্ত্বাবধান করেছেন এই অধ্যাপক। আন্তর্জাতিক জার্নালে তার ১৩৮টি পূর্ণদৈর্ঘ্য প্রবন্ধ প্রকাশিত হয়েছে। 

অধ্যাপক হোসেন বৈজ্ঞানিক জার্নালগুলোতে একটি উল্লেখযোগ্য প্রকাশনা রেকর্ড সংগ্রহ করেছেন, যা তার গবেষণার ক্ষেত্রে একজন উদীয়মান গবেষক হিসাবে পাণ্ডিত্য নির্দেশ করে। গত ১২ জুন পর্যন্ত মোট ইমপ্যাক্ট ফ্যাক্টর স্কোর ৪০৭, ৩৫৪৩টি সাইটেশন, এইচ-সূচক ৩৬ এবং আই ১০-সূচক ৮০ সহ চিত্তাকর্ষক মেট্রিক্স অর্জন করেছেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: বুয়েট
লিংক সফলভাবে কপি হয়েছে!