ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫১, ২০ জুন ২০২৪
সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
প্রতীকী ছবি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অতিবৃষ্টির কারণে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

অধ্যাপক তপন কুমার বলেন, সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি চলছে। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। পরীক্ষায় অংশ নেয়ার মতো পরিস্থিতিতেও নেই শিক্ষার্থীরা। সার্বিক দিক বিবেচনায় ৮ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!