রোববার (৯ জুন) ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, গত ১ জুন থেকে আবেদন ফি পরিশোধ না করা থাকলেও (নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন ফি পরিশোধ করার শর্তে) আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল। এখন থেকে সেই সুবিধা রহিত করা হলো। সুতরাং, আবেদন করার পূর্বে আবেদন ফি পরিশোধ করে আসতে হবে।
.png)
জানা যায়, একাদশ শ্রেণির ভর্তির পোর্টালে ঢুকে সোনালী সেবা কিংবা SSLCOMMERZ গেটওয়ের মাধ্যমে কিংবা সেখানে কোনো সমস্যা হলে পোর্টালের বাইরে সরাসরি মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করে তবেই পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।
বোর্ডের কর্মকর্তা জানান, শুরু থেকেই একাদশ শ্রেণির পেমেন্ট করতে গিয়ে নানা বিড়ম্বনায় পড়েন শিক্ষার্থীরা। সে সমস্যার সমাধান করতে না পেরে অবশেষে মোবাইল ব্যাংকিং (বিকাশ) মাধ্যমে ফি পরিশোধ করার সুযোগ দেয় শিক্ষাবোর্ড। কিন্তু সেই পদ্ধতিতে বিড়ম্বনায় পড়ছেন শিক্ষার্থীরা। ভর্তি আবেদনের জন্য দেওয়া টাকা কেটে নেওয়া হলেও পেমেন্ট সম্পন্ন হচ্ছে না বলে জানিয়েছেন অনেক ভুক্তভোগী শিক্ষার্থী। আবার কেটে নেওয়া টাকা ফেরতও আসেনি। সেই সমস্যার সমাধান হয়ে যাওয়ায় আগের শর্ত বাতিল করা হয়েছে।