পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
পিএসসি চেয়ারম্যান বলেন, ‘চাকরিপ্রার্থীরা প্রতিটি বিসিএসে আলাদা আলাদা আবেদন করেন। কিন্তু প্রতিবারই একই তথ্য পূরণ করেন। এটি একটি সময় সাপেক্ষ বিষয়। আমরা চাইছি প্রার্থী একবার আবেদন করবেন। সেসময় পিএসসি ওয়েবসাইটে তাদের তথ্য দিয়ে ফরম অনলাইনে পূরণ করবেন। সব তথ্য ঠিক থাকলে ফরম সাবমিট করবেন।’
.png)
তিনি আরো বলেন, ‘এই কাজটি হবে শুধু একবার। তার ইউনিক আইডি তৈরি হয়ে থাকবে পিএসসিতে। যতবার পরীক্ষা দেবেন, ততবার শুধু কিছু তথ্য আপডেট করলেই সেই আইডি দিয়েই আরেক বিসিএসে অংশ নিতে পারবেন। আবার কোনো বিসিএসে কোনো পর্যায়ে আছে তার আবেদন সেটাও ওয়েবসাইটে দেওয়ার পরিকল্পনা আছে আমাদের।’