ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

পবিপ্রবিতে ছুটি চলাকালে হলে না থাকার নির্দেশ

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১২, ৪ জুন ২০২৪
পবিপ্রবিতে ছুটি চলাকালে হলে না থাকার নির্দেশ
ছবি: ডেইলি বাংলাদেশ

গ্রীষ্মকালীন ও পবিত্র  ঈদ-উল-আজহা উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা। বন্ধকালীন এই সময়ে কোনো ছাত্রকে হলে না থাকার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৪ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত'র অনুমোদনক্রমে রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ৭ জুন হতে ২২ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাসসহ সব শিক্ষা ও প্রশাসনিক বিভাগসমূহের অফিস কার্যক্রম বন্ধ থাকবে। প্রভোস্ট কাউন্সিলের সুপারিশ অনুযায়ী ৭ জুন বিকাল ৫টা হতে ২২ জুন পর্যন্ত সব আবাসিক হলসমূহ বন্ধ থাকবে এবং ২৩ জুন সকাল ৬টায় আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে। 

Advertisement

নোটিশে বলা হয়, বন্ধকালীন সময়ে ছাত্র-ছাত্রীদেরকে হলে অবস্থান না করার জন্য নির্দেশ দেয়া হলো। জরুরি বিভাগ/শাখাসমূহ যথারীতি খোলা থাকবে এবং উক্ত বিভাগ/শাখাসমূহে রোস্টার ভিত্তিতে ১জন কর্মকর্তা ও ১জন কর্মচারী দায়িত্ব পালন করবেন।

এছাড়াও ছুটি পরবর্তী অফিস খোলার তারিখে সব ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, বিভাগ ও শাখা প্রধানগণকে সংশ্লিষ্ট দফতরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতি হাজিরা রেজিস্ট্রারের নিকট জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!