ক্যাম্পাসের ১৩টি স্থানে প্লাস্টিক, পচনশীল ও কাচ এই তিন ধরনের ‘ইকো-স্মার্ট ডাস্টবিন’ স্থাপনের পাশাপাশি ৬টি সাধারণ ডাস্টবিনও স্থাপন করা হচ্ছে। ক্লাবের এই উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা প্রদান করছে।
উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সুলতান-উল ইসলাম বলেন, ‘নিশ্চয়ই রাবি সায়েন্স ক্লাবের এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। তবে শুধু ডাস্টবিন স্থাপন করলেই হবে না সবাই যাতে এটি সঠিকভাবে ব্যবহার করে সেটা নিশ্চিত করতে হবে।
.png)
সায়েন্স ক্লাবের সভাপতি মাসুদ বলেন, ‘বর্তমান পরিবেশ ও জলবায়ু এর অবস্থা শোচনীয়, এ নিয়ে জনসচেতনতা তৈরি না হলে অদূর ভবিষ্যতে পৃথিবী অবাসযোগ্য হয়ে পরবে। আমাদের রাজধানীসহ বিভিন্ন এলাকা এরইমধ্যে দূষণের শীর্ষে রয়েছে মানুষ ও প্রাণীর জন্যও হুমকিস্বরূপ। তাই মাটি ও পরিবেশ দূষণ রোধে ইকো স্মার্ট ডাস্টবিন স্থাপন করছি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই তাদের সার্বিক সাহায্য ও সহযোগিতার জন্য।’
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্কুল ও কলেজে প্রায় চার হাজারের অধিক গাছ বিতরণের উদ্যোগ নিয়েছে রাবি সায়েন্স ক্লাব।