৯ মাসের এই ফেলোশিপের জন্য নির্বাচিত প্রার্থীদের ৭৮ হাজার ৫০০ ডলার প্রদান করা হবে (বাংলাদেশি মুদ্রায় ৯২ লাখ টাকারও বেশি, প্রতি ডলার ১১৭.২১ টাকা হিসাবে)। সঙ্গে মাসিক স্টাইপেন্ট, থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং নিজের গবেষণার খরচসহ অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।
নির্বাচিত প্রার্থীদের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে থেকে জে-১ ভিসা প্রদান করা হবে। আবেদনের সময় বৈজ্ঞানিক, গণিত ও ইঞ্জিনিয়ার, লেখক ও সাংবাদিকদের নিজের কাজের নমুনা প্রদান করতে হবে। শিল্পীদের তাদের কাজের ভিডিও এবং চিত্রশিল্পীদের কাজের চিত্র দিতে হবে।
.png)
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই https://www.radcliffe.harvard.edu/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ জন্য প্রথমে ওয়েবসাইটে গিয়ে নিজের ই-মেই ও পাসওয়ার্ড দিয়ে একটি আইডি তৈরি করে নিতে হবে। তারপর আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে সমাজের বিভিন্ন ক্ষেত্রের তিন ব্যক্তির সুপারিশপত্র যুক্ত করতে হবে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: আর্টিস্ট ও সাংবাদিকরা আবেদন আগামী ১২ সেপ্টেম্বর, ২০২৪ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বৈজ্ঞানিক, গণিত ও ইঞ্জিনিয়ারিংয়ে আগ্রহীরা আবেদন করতে পারবেন আগামী ৩ অক্টোবর, ২০২৪ ইং তারিখ পর্যন্ত।