ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ফেসবুকে ভাইরাল বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল জাতীয় বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৯, ২৭ মে ২০২৪
ফেসবুকে ভাইরাল বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল জাতীয় বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে একটি ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকে ভাইরাল হওয়া ভুয়া বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নয়। 

রোববার (২৬ মে) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

এতে আরো বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার জন্য অসাধু সাইবার অপরাধী চক্র মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যমূলক তথ্য বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের সংবাদ বিজ্ঞপ্তির আদলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে। যার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই। 

Advertisement

বলা হয়, গত ১৬ মে তারিখের বরাতে ‘আগামী ২৬ মে রোববার পরীক্ষার কারণে ঘূর্ণিঝড় স্থগিত করা হয়েছে’ শীর্ষক যে বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে, সেটি ভুয়া, বানানো এবং উদ্দেশ্যপ্রণোদিত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এমন তথ্য সংবলিত কোনো সংবাদ বিজ্ঞপ্তি কোথাও পাঠানো হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের ভুয়া তথ্য প্রচার না করার জন্য আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি আরো বলা হয়, বিষয়টি সম্পর্কে সবাইকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করা হলো। যারা এই ধরনের ভুয়া সংবাদ তৈরি করছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আসল বিজ্ঞপ্তিতে যা ছিল

রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত এ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে। চতুর্থ বর্ষের অন্যান্য পরীক্ষার সময় ও তারিখ অপরিবর্তিত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!