রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়৷
নোটিশে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অবহিত করা যাচ্ছে যে, ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর কারণে সৃষ্ট ভয়াবহতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য আজ ২৬ মে ২০২৪ দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
.png)
তবে আজকে পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি চলবে। আরো উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ে এই সময়ে সিকিউরিটিসহ অন্যান্য জরুরি সেবাসমূহ বলবত থাকবে।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় রেমালে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং অদূরবর্তী দ্বীপ ও চর ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস৷