ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

তাপপ্রবাহে শিক্ষার্থীদের অসুস্থতার খবরে ফের মাউশির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৮, ২০ মে ২০২৪
তাপপ্রবাহে শিক্ষার্থীদের অসুস্থতার খবরে ফের মাউশির নির্দেশনা
প্রতীকী ছবি

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহের কারণে কিশোরগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়াও দেশে বিভিন্ন স্থানে শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর রয়েছে।

এই অবস্থায় মাধ্যমিক পর্যায়ের স্কুল পরিচালনার ক্ষেত্রে জরুরি কিছু নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। রোববার (১৯ মে) মাউশির পক্ষ থেকে এমন নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনাগুলো হলো—
১. পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুলের প্রাত্যহিক সমাবেশ বন্ধ রাখা।
২. শ্রেণি কার্যক্রম চলাকালে শ্রেণিকক্ষের সব দরজা-জানালা খোলা রাখা।
৩. শিক্ষাপ্রতিষ্ঠানের বৈদ্যুতিক পাখা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (যদি থাকে) সচল রাখা।
৪. পর্যাপ্ত বিশুদ্ধ পানির সুব্যবস্থা রাখা।
৫. শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা।
৬. শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে হবে।
৭. প্রয়োজনীয় খাবার স্যালাইনের ব্যবস্থা রাখা।
৮. শিক্ষার্থীদের সার্বক্ষণিক শ্রেণিকক্ষে অবস্থান নিশ্চিত করা।
৯. বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীরা যেন যথাসম্ভব সূর্যের আলো থেকে নিজেদেরকে দূরে রাখে সে বিষয়টি নিশ্চিত করা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!