ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

কুবির সেই স্বপ্নীলকে বহিষ্কার করে নোটিশ

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৮, ১৬ মে ২০২৪
কুবির সেই স্বপ্নীলকে বহিষ্কার করে নোটিশ
ছবি: ডেইলি বাংলাদেশ

ইসলাম ধর্ম ও হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শ্রী স্বপ্নীল মুর্খাজিকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বৃহস্পতিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সূত্রে বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বপ্নীল মুখার্জী কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্মের অবমাননা ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার বিষয়ে কারণ দর্শানোর জন্য স্বপ্নীল মুখার্জীকে গত ১৫/০৫/২০২৪ খ্রি. তারিখে স্মারক নং- কু.বি./রেজি./ছাত্র-ছাত্রীদের অভিযোগ ও তদন্ত-২৫৭/২০১০/৭৫৭ মোতাবেক কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। স্বপ্নীল মুখার্জী কারণ দর্শানোর নোটিশের জবাব প্রদান না করায় কর্তৃপক্ষের নির্দেশক্রমে তাকে সাময়িক বহিষ্কার করা হলো।

Advertisement

উল্লেখ্য, স্বপ্নীল মুর্খাজি বিভিন্ন সময়ে ইসলাম ধর্ম, নামাজ, মহানবী (সা), ফিলিস্তিন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি ও অবমাননা করে আসছিল। এর আগে গত ১৫ মে তাকে বহিষ্কার দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: কুবি
লিংক সফলভাবে কপি হয়েছে!