ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

১ যুগ পর কমিটি পেল হাবিপ্রবি শাখা ছাত্রলীগ

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৫, ১৫ মে ২০২৪
১ যুগ পর কমিটি পেল হাবিপ্রবি শাখা ছাত্রলীগ
সভাপতি আলমগীর আকাশ ও সম্পাদক মাসুদ রানা মিঠু। ছবি: সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রলীগের কমিটি অনুমোদন করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। কমিটিতে আলমগীর হোসেন আকাশকে সভাপতি এবং এম এম মাসুদ রানা মিঠুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। প্রায় ১ যুগ পর ছাত্রলীগের কমিটি পেল বিশ্ববিদ্যালয়টি।

মঙ্গলবার (১৪ মে) রাত ১২টার দিকে কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১ বছরের জন্য কমিটি অনুমোদন দেওয়া হয়। 

কমিটিতে সহসভাপতি পদে ৩৯ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৭ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন সহ মোট ৫৯ জনের নাম রাখা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!