ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

দাখিলের ফল প্রকাশ রোববার, যেভাবে দেখা যাবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৩৭, ৮ মে ২০২৪
দাখিলের ফল প্রকাশ রোববার, যেভাবে দেখা যাবে
ফাইল ফটো

চলতি বছরের দাখিল পরীক্ষার ফলাফল আগামী রোববার বেলা ১১টায় প্রকাশ করা হবে।  মাদরাসা শিক্ষা বোর্ড এ ফল জানার জন্য নির্দেশনা দিয়েছে।

মঙ্গলবার এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন শিক্ষা মাদরাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ মাহবুব হাসান।

চিঠিতে বলা হয়েছে, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও পরীক্ষার্থীরা রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর ইনপুট করে ফল দেখতে পারবে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে অনলাইন সেবা-১ কর্নারে দাখিল পরীক্ষা-২০২৪-এ ক্লিক করে জেলার কেন্দ্রভিত্তিক মাদরাসার রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

Advertisement

যারা এসএমএসের মাধ্যমে ফলাফল দেখতে চায়, তাদের ফলাফল প্রকাশের আগে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। প্রি-রেজিস্ট্রেশনের পদ্ধতি হলো Dakhil<>Board Name [First 3 Latter]<>Roll<>Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। যেমন: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য: Dakhil Mad 123456 2024 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গই প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।

https://eboardresults.com/v2/home-এ গিয়ে Institution Result Select করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মাদরাসা
লিংক সফলভাবে কপি হয়েছে!