ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জাবি ক্যাম্পাসে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৩, ৬ মে ২০২৪
জাবি ক্যাম্পাসে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহিদ তাজউদ্দিন আহমেদ হল সংলগ্ন একটি গাছ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জিসান আহমেদ ঐ বিশ্ববিদ্যালয়ের আল বেরুনি হলের কর্মী নজরুল ইসলামের ছেলে। তার বাড়ি বাড়ি শেরপুর জেলায়। জিসান পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কলাবাগান এলাকায় থাকতেন। সেখানে একটি গরুর খামার দেখাশুনা করতেন।

আশুলিয়া থানার এসআই মো. আসলাম জানান, সোমবার সকালে কয়েকজন পথচারী একজনের ঝুলন্ত মরদেহ দেখে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় খবর দেন। পরে নিরাপত্তা শাখা থেকে আশুলিয়া থানায় খবর দিলে সকাল ৭টার দিকে তারা গিয়ে মরদেহটি উদ্ধার করে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!