ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবির সিনেট সদস্য হিসেবে পাঁচ সংসদ সদস্যকে মনোনয়ন

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫২, ২৯ এপ্রিল ২০২৪
ঢাবির সিনেট সদস্য হিসেবে পাঁচ সংসদ সদস্যকে মনোনয়ন
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য হিসেবে পাঁচজন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

সোমবার (২৯ এপ্রিল) উপসচিব মো. মাহবুব জামিল স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। 

ঐ চিঠিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর আর্টিকেল ২০(১)(ই) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে নিম্নোক্ত পাঁচজন সংসদ সদস্যকে মনোনয়ন প্রদান করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

Advertisement

সিনেট সদস্য হলেন- জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ, সংরক্ষিত মহিলা আসন-৩৩ এর সংসদ সদস্য বেগম মেহের আফরোজ, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান। 

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট ১০৫ জন সিনেট সদস্য থাকেন, তার মধ্যে পাঁচজনকে মনোনীত করে থাকেন জাতীয় সংসদের স্পিকার।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!