ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

প্রচণ্ড গরমে শ্রেণিকক্ষেই ১৫ শিক্ষার্থী অসুস্থ, স্কুল একদিনের ছুটি ঘোষণা

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৩, ২৯ এপ্রিল ২০২৪
প্রচণ্ড গরমে শ্রেণিকক্ষেই ১৫ শিক্ষার্থী অসুস্থ, স্কুল একদিনের ছুটি ঘোষণা
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রচণ্ড গরমে ক্লাস চলাকালে নড়াইলের লোহাগড়ায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এ সময় জ্ঞান হারিয়ে ফেলেছে ৬ জন। ঘটনার পর স্কুলটিতে একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার ইতনা মাধ্যমিক স্কুল ও কলেজে এ ঘটনা ঘটে।

ইতনা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

অনিন্দ কুমার বলেন, প্রতিদিনের মতো ক্লাস চলছিল। বেলা সাড়ে ১২টার দিকে ক্লাস চলাকালীন প্রচণ্ড গরমে হটাৎ করে ১৪-১৫ জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে ৬ শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। এরপর অন্য শিক্ষকদের সহায়তায় ও স্থানীয় পল্লী চিকিৎসক ডেকে তাদের চিকিৎসা দিয়ে বাড়িতে দিয়ে আসা হয়েছে। পরে নড়াইল জেলা শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে ছুটি দিয়ে দেওয়া হয়েছে।

অধ্যক্ষ অনিন্দ কুমার সরকার আরো জানান, জ্ঞান হারিয়ে ফেলা ৬জন শিক্ষার্থী হলেন- সাহারা, রেজওয়ান, সোহাগ, শিহাব, বায়েজিদ ও অনামিকা। এদের কারো কারো বমি হয়েছে। অসুস্থ হওয়ার পর ইতনা উপ-স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসককে ডেকে সেবা দেওয়া হয়।

এদিকে ওই স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রচণ্ড গরমের কারণে সকাল সাড়ে ১০টা থেকেই শিক্ষার্থী অসুস্থ্যতাবোধ করছিল। বেলা সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।

নড়াইল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রচণ্ড গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে স্কুল একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।’

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!