সোমবার (২৯ এপ্রিল) সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভর্তি পূরণ করতে পারবে। যা চলবে ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগামী ৩১ মে সকাল ১১টায় প্রাক-এমএড এবং এমএড এর ভর্তি পরীক্ষা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
জানা যায়, ১ সেমিস্টার (৬ মাস) মেয়াদি প্রাক-প্রফেশনাল মাস্টার অব এডুকেশনে (প্রাক-এমএড) যাদের বিএড বা সমমানের ডিগ্রি নেই, তারা পূর্ব-প্রস্তুতিমূলক এই কার্যক্রমে আবেদন করতে পারবেন। এই কার্যক্রমের সফল সমাপনের পরে প্রফেশনাল মাস্টার অব এডুকেশনের মূল কার্যক্রমে সরাসরি ভর্তি হওয়া যাবে। এছাড়া ন্যূনতম স্নাতক ডিগ্রিপ্রাপ্ত থাকতে হবে।
.png)
এদিকে ৩ সেমিস্টার (১৮ মাস) মেয়াদি প্রফেশনাল মাস্টার অব এডুকেশনে (এমএড) যাদের বিএড বা সমমানের ডিগ্রি আছে কেবল তারাই আবেদন করতে পারবেন। বিএড (সম্মান) অথবা ন্যূনতম স্নাতক ডিগ্রিসহ বিএড/ বিএসএড/ ডিপ-ইন-এড/ডিপিএড/সি-ইন-এড/বিপিএড ডিগ্রিপ্রাপ্ত হতে হবে।
উভয় কার্যক্রমে প্রার্থীদের শিক্ষা জীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি অথবা জিপিএ/সিজিপিএ-এর ক্ষেত্রে ন্যূনতম ২.৫ থাকতে হবে। শিক্ষা সংশ্লিষ্ট চাকুরিরত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে তাদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিসহ আবেদন করতে হবে।
ভর্তির আবেদন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য:
* ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে www.ierdu.edu.bd পাওয়া যাবে।
* আগ্রহী প্রার্থীকে অনলাইন ফরম পূরণের জন্য নিম্নোক্ত লিংক https://ierdu.eduadmission.info-এর মাধ্যমে প্রয়োজনীয় ধাপসমূহ অনুসরণ করতে হবে। অনলাইনে ফরম পূরণের সময় ভর্তি আবেদন ফি বাবদ নির্ধারিত ২০০০/-(দুই হাজার) টাকা বিকাশের মাধ্যমে জমা দিতে হবে।
* অনলাইন ফরম পূরণের সময় সকল শিক্ষাগত যোগ্যতা (এসএসসি থেকে ব্যাচেলর/মাস্টার্স পর্যন্ত সকল মূল সনদের একটি PDF ফাইল) এবং অভিজ্ঞতার সনদ স্পষ্টভাবে আপলোড করতে হবে মিনিট পর্যন্ত পূরণ করা যাবে।
* অনলাইনে আবেদন ফরম আগামী ২৯ এপ্রিল থেকে ২৭ মে রাত ১১:৫৯ পর্যন্ত।
* ভর্তি বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।