ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

পঞ্চব্রীহি ধান: এক গাছে হবে পাঁচবার ফলন, ঢাবিতে সেমিনার

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১১, ২৪ এপ্রিল ২০২৪
পঞ্চব্রীহি ধান: এক গাছে হবে পাঁচবার ফলন, ঢাবিতে সেমিনার
ছবি: ডেইলি বাংলাদেশ

একটি ধান গাছ থেকে পাঁচবার ফলন দেবে পঞ্চব্রীহি ধান। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর উদ্ভাবিত পাঁচবার ফলনশীল ধানগাছ নিয়ে ‘পঞ্চব্রীহি মাল্টি-হারভেস্ট রাইস: এ পাথওয়ে টু ফুড সিকিউরিটি অ্যান্ড ক্লাইমেট মিটিগেশন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)-এর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসের আয়োজনে ঢাবির সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কারস্) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বলেন, একটি ধান গাছ থেকে পাঁচবার ফসল উৎপাদন করা বাংলাদেশের জন্য একটি বড় সফলতা। 

Advertisement

তিনি বলেন, একদিকে দেশে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আবাদি জমি কমে যাচ্ছে, অন্যদিকে জলবায়ু পরিবর্তন ও বেশিরভাগ জমিতে এক ফসলী ধান উৎপাদনসহ বিভিন্ন কারণে খাদ্য সংকট তৈরি হচ্ছে। এক্ষেত্রে এই গবেষণা ও উদ্ভাবন আমাদের খাদ্য চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের যৌথ সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কারস্ এই জাতীয় গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং এর সুফল মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

কারস্-এর পরিচালক অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন 'পঞ্চব্রীহি'-এর উদ্ভাবক ড. আবেদ চৌধুরী। অনুষ্ঠানে সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী এবং সাবেক শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশ নেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: গবেষণা ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!