ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ইবিতে চুরি করতে এসে ২ যুবক আটক

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১১, ২০ এপ্রিল ২০২৪
ইবিতে চুরি করতে এসে ২ যুবক আটক
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চোর সন্দেহে ২ যুবককে আটক করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার থেকে তাদেরকে আটক করেন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ইনচার্জ আব্দুস সালাম ও খলিলুর রহমান।

আটককৃতরা হলেন, কুষ্টিয়ার পূর্ব মজমপুর গ্রামের বাসিন্দা মুক্তার হোসেনের ছেলে জীবন (৩০) ও মিলনের ছেলে শান্ত (৩২)।

নিরাপত্তা কর্মকর্তা সূত্রে, দুপুরে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে চুরি করতে আসে তারা৷ তবে সংরক্ষিত এলাকায় ঢুকে কিছু চুরি করার আগেই তাদেরকে আটক করা হয়। এর আগেও বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে এবং কয়েকজনকে আটক করা হয়েছিল।

Advertisement

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ, তাই আমরা রেজিস্ট্রার বরাবর ফরোয়ার্ড করেছি এবং তাদেরকে পুলিশে সোপর্দ করেছি। বাকিটা প্রশাসন দেখবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!