শনিবার চারুকলা অনুষদে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ঢাবি উপাচার্য বলেন, আমরা বাংলা নববর্ষ উদযাপন করতে যাচ্ছি। আশা করছি, বিগত বছরের তুলনায় এ বছরও ভালো কাটবে। এবারের উপজীব্য বিষয় হলো ‘অন্ধকারকে কাটিয়ে আলোর দিকে ধাবিত হওয়া’। প্রতিবারের মতো এবারও চারুকলা অনুষদ দিবসটি উদযাপন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।
.png)
তিনি আরো বলেন, রোববার সকাল ৯টা ১৫ মিনিটে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি চারুকলা থেকে শুরু হয়ে ঢাকা ক্লাব ও শিশু পার্ক ঘুরে টিএসসিতে এসে শেষ হবে। এছাড়া বিকেল ৫টা পর্যন্ত চারুকলায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পর্যাপ্ত সিসি ক্যামেরা ও আর্চওয়ে থাকবে। ক্যাম্পাসে ভুভুজেলা বাঁশি বাজানো ও বিক্রি করা যাবে না। ইভটিজিং প্রতিরোধ পুলিশ, প্রশাসন ও প্রক্টোরিয়াল টিম প্রস্তুত থাকবে।
উপাচার্য বলেন, মঙ্গল শোভাযাত্রায় কোনো বাণিজ্যিক প্রচারণা করা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজু ভাস্কর্য সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেটি বন্ধ রাখা হবে। শোভাযাত্রায় আগত দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত বিশুদ্ধ পানি ও মোবাইল টয়লেটের সুবিধা রাখা হয়েছে।