নীতিমালায় বলা হয়, কোনো শিক্ষককে পার্বত্য (রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি) অঞ্চলে এবং দুর্গম চর ও হাওড়াঞ্চলে বদলি করা হলে তাকে এক বছর সেখানে চাকরি করতে হবে। এরপর তিনি অন্য জেলায় বদলির আবেদন করতে পারবেন।
প্রতিবছর অক্টোবর মাসে বদলি আবেদন নেয়া হবে। যৌক্তিক কারণ থাকলে সরাসরি আবেদনও করা যাবে।
এতে আরো বলা হয়, প্রতি শিক্ষাবর্ষে শুধু অক্টোবর মাসে আগ্রহী শিক্ষকরা বদলির আবেদন করতে পারবেন। এ সময়সীমা ছাড়া অন্য কোনো সময়ে বদলির জন্য আবেদন করা যাবে না। তবে অনিবার্য পরিস্থিতিতে শুধু সিনিয়র সচিব বা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বরাবর আবেদন করা যাবে।
.png)
মহানগর ও জেলা সদরে কর্মরত শিক্ষকের চাকরি একই প্রতিষ্ঠানে টানা ছয় বছরের বেশি হলে তাকে নিজ জেলায় অথবা কর্মস্থলের পাশের জেলায় বদলি করা হবে।