সোমবার (২৫ মার্চ) কলেজের শহিদ বরকত মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করেন।
সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মালেকা আক্তার বানু প্রমুখ।
.png)
অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কামরুন নাহার।
২৫ মার্চের ভয়াবহতা ও গুরুত্ব তুলে ধরে ড. আবদুল মান্নান চৌধুরী বলেন, ২৫ মার্চে কি ঘটেছে সেটা বলার সক্ষমতা আসলেই আমার নেই। আপনারা বই পুস্তকে দেখেছেন-পড়েছেন। সর্বোপরি ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করা হোক এই দাবি রইল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া, সাধারণ সম্পাদক জুয়েল মোড়লসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।