শনিবার (৯ মার্চ) প্রকৌশল গুচ্ছ ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ১১৫৮৯৭ রোল নম্বরধারী মো. ইশতিয়াক মঈন, তিনি প্রথম স্থান অধিকার করেছেন। জানা গেছে তিনি নটর ডেম কলেজের শিক্ষার্থী ছিলেন।
অন্যদিকে একই কলেজের শিক্ষার্থী প্রতীক রসুল দ্বিতীয় স্থান অধিকার লাভ করেছে। তার রোল নম্বর ৩১৬৩৯৮। এদিকে রাজশাহী কলেজে শিক্ষার্থী সরকার মো. ওয়াসি তাহমিদ তৃতীয় স্থান অধিকার লাভ করেছেন, যার রোল নম্বর ৩২০১৬২। তারা সবাই ‘ক’ (ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) মেধাতালিকায় প্রথম, দ্বিতীয় হয়েছেন।
.png)
অন্যদিকে ‘খ’ গ্রুপের (ইঞ্জিনিয়ারিং বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) অধীনে মাহদিয়াত তারান্নুম, যার রোল ১২০১১, যিনি প্রথম হয়েছেন; ‘ক’ গ্রুপে তালিকা তার অবস্থান ৫৬।
‘খ’ গ্রুপে মেধা তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে তাসনিম আশরাফ, যার রোল নম্বর ২২০২৪৭, যিনি ‘ক’ গ্রুপে ১৫তম স্থান অধিকার লাভ করেছেন। এছাড়া ‘খ’ গ্রুপে তৃতীয় হয়েছেন ফাজরিন আনজুম তুজা; ‘ক’ গ্রুপে তালিকা তার অবস্থান ১০।
এদিকে উত্তীর্ণ ভর্তিচ্ছুদের আগামী ২১ এপ্রিল থেকে সকাল ৯টা থেকে সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। যা চলবে ২৭ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে করে ‘অনলাইন চয়েজ ফর্ম’ এর প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।