ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বেইলে রোডের বহুতল ভবনের আগুনে জবি শিক্ষার্থীর মৃত্যু 

মিনহাজুল ইসলাম 
প্রকাশিত: ১১:২৭, ১ মার্চ ২০২৪
বেইলে রোডের বহুতল ভবনের আগুনে জবি শিক্ষার্থীর মৃত্যু 
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনায় মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আগুনে দগ্ধ হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এমবিএ এর শিক্ষার্থী মো. নুরুল ইসলাম মারা গেছেন। 

গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে অগ্নিসংযোগের ঘটনা পর আহত ও নিহতদের নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। 

খবর মূহুর্তেই ছড়িয়ে পড়লে স্বজন ও বন্ধু-বান্ধবরা ঘটনাস্থলে এসে খুঁজতে থাকেন। সেখানে না পেয়ে অনেকেই গিয়েছেন ঢাকা মেডিকেল কলেজে। মেডিকেলে সারি সারি লাশের ট্রে ও কান্নায় ভারি হয়ে উঠেছে পুরো এলাকা। 

Advertisement

ঢাকা মেডিকেলে দগ্ধ হওয়া একজনের পকেটে পাওয়া যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডি কার্ড। সেই শিক্ষার্থীর নাম মো. নুরুল ইসলামের (সেশন-২০১৮)। তিনি বিশ্ববিদ্যালয়ে এমবিএর সন্ধ্যাকালীন কোর্সে ম্যানাজমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্র।

এ সময় তার বন্ধুরা কাঁদতে কাঁদতে ছোটাছুটি করছিলেন, চেষ্টা করছিলেন রাতের মধ্যে মরদেহ গ্রামের বাড়িতে পাঠাতে। তবে তার পূর্ণ পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!