ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ঢাবির ৯ শিক্ষার্থীর বৃত্তি লাভ

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ঢাবির ৯ শিক্ষার্থীর বৃত্তি লাভ
ছবি: ডেইলি বাংলাদেশ

স্নাতকোত্তর শ্রেণিতে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাতজন কৃতী শিক্ষার্থীকে ‘অধ্যাপক ড. হাবিবা খাতুন ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে। এছাড়া, একই বিভাগের স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী একজন ছাত্রী এবং একজন ছাত্র ‘অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন ও রায়হানা হোসেন ট্রাস্ট ফান্ড’ বৃত্তি লাভ করেছেন। 

রোববার (২৫ ফেব্রুয়ারি) উপাচার্য লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, এই বৃত্তি শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি। শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি ভালো মানুষ ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। 

এ সময় অন্যদের মধ্যে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস, ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক ড. হাবিবা খাতুন ও সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালন করেন রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার।

অধ্যাপক ড. হাবিবা খাতুন ট্রাস্ট ফান্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, রেসমা আক্তার, জাহানারা, জিনাত আরা মুনা, সালমা আক্তার, শবনব শিলা, মোসা. তানিয়া খাতুন ও আফসানা নূর ফাবি।

অন্যদিকে অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন ও রায়হানা হোসেন ট্রাস্ট ফান্ড’ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ঈশিতা খাতুন ও মো. তৌহিদুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/কেবি
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!