ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

‘ঢাবি ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সুযোগ নেই’

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৬, ২২ ফেব্রুয়ারি ২০২৪
‘ঢাবি ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সুযোগ নেই’
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা প্রশ্ন ফাঁসের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিগ্রামে ছড়িয়েছে। তবে এসব ঘটনা গুজব আখ্যা দিয়ে বলা হয়েছে, ঢাবি ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের কোন সুযোগ নেই।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অনুষ্ঠিত এক মতবিনিময়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সমন্বয়ক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান এসব জানান।

অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, আট বিভাগেই আমরা সার্বিক প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন করেছি। ঢাবির ভর্তি পরীক্ষা প্রশ্ন ফাঁসের সুযোগ নেই, সেই আত্মবিশ্বাসটুকু অন্তত আমাদের রয়েছে। যারা এসব করছে আইনশৃঙ্খলা বাহিনীরা কাজ করে যাচ্ছেন।

Advertisement

প্রসঙ্গত, বৃহস্পতিবার সামজিক মাধ্যম ফেসবুকসহ মেসেঞ্জারভিত্তিক টেলিগ্রামে অ্যাপে ঢাবি প্রশ্ন ফাঁসের ঘটনাটি ছড়ানো হয়। ৫০ হাজার টাকার বিনিময়ে প্রশ্ন সরবরাহের আশ্বাস দেওয়া হয়। ভর্তি পরীক্ষার্থী হয়ে ঐ চক্রটির সঙ্গে ডেইলি বাংলাদেশের এই প্রতিবেদক যোগাযোগ করে। যোগাযোগের তিন ঘণ্টা পর অ্যাকাউন্ট মুছে ফেলে ঐ চক্র।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!