ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

আন্তঃবিশ্ববিদ্যালয় নবায়নযোগ্য শক্তি বিতর্কে চ্যাম্পিয়ন বুটেক্স

বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩০, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
আন্তঃবিশ্ববিদ্যালয় নবায়নযোগ্য শক্তি বিতর্কে চ্যাম্পিয়ন বুটেক্স
ছবি: ডেইলি বাংলাদেশ

ডিবেট ফর হিউম্যানিটি আয়োজিত দ্বিতীয় জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় নবায়নযোগ্য শক্তি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ডিবেট ক্লাবের দল ‘বুটেক্সডিসি বুনন’। এতে বুননের হয়ে বিতর্ক করেছে সাবিহা মুন তাহা, তানভীর হোসেন এবং শেখ তাসবিহুর রহমান।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয়বারের এই আয়োজনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘নবায়নযোগ্য জ্বালানি, শিল্পায়নের আগামী’। এবারের আয়োজনের বিশেষ দিক ছিল বিতার্কিকদের কন্টেন্টের ওপর ভিত্তি করে পুরস্কৃত করা। 

প্রতিযোগিতায় চার রাউন্ড ট্যাব, কোয়ার্টার ও সেমিফাইনাল রাউন্ডে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মত দেশের ২৪টি দলের সঙ্গে পাল্লা দিয়ে ফাইনাল রাউন্ডে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মুখোমুখি হয় ‘বুটেক্সডিসি বুনন’।

Advertisement

প্রসঙ্গত, টুর্নামেন্টে ডিবেটার অফ দ্যা টুর্নামেন্ট এবং ডিবেটার অফ দ্যা ফাইনাল হয়েছে ৪৫তম ব্যাচের টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের সাবিহা মুন তাহা, স্পিকার্স ট্যাবে চতুর্থ স্থান অর্জন করেছে ৪৫তম ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের তানভীর হোসেন এবং একই ব্যাচের ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের শেখ তাসবিহুর রহমান। শ্রেষ্ঠ কনটেন্ট বিজয়ী দলের সম্মাননা অর্জন করেছে দলটি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: বুটেক্স
লিংক সফলভাবে কপি হয়েছে!