ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ভাষার মাসে ঢাবিতে শুরু হলো আমার ভাষার চলচ্চিত্র

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২০:০২, ১২ ফেব্রুয়ারি ২০২৪
ভাষার মাসে ঢাবিতে শুরু হলো আমার ভাষার চলচ্চিত্র
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেব্রুয়ারিতে মাস, ভাষার মাস। ভাষার মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হলো ‘আমার ভাষার চলচ্চিত্র’। দেশের বৃহত্তম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে এই চলচ্চিত্র উৎসব হয়ে আসছে। 

সোমবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে পাঁচ দিনব্যাপী এই উৎসব শুরু হচ্ছে। চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। চিরচেনা টিএসসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে উৎসবের প্রদর্শনীগুলো।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে জহির রায়হান নির্মিত ‘কখনো আসেনি’ (সকাল ১০টা)। এছাড়া প্রথম দিন (১২ ফেব্রুয়ারি) আরো প্রদর্শিত হবে তারেক মাসুদ পরিচালিত ‘অন্তর্যাত্রা’ (দুপুর ১টা), প্রসুন রহমান পরিচালিত ‘ডিয়ার সত্যজিৎ’ (বিকাল সাড়ে ৩টা) এবং শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ (সন্ধ্যা সাড়ে ৬টা)।

Advertisement

উৎসবটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি তীর্থ প্রতিম দাস বলেন, মাতৃভাষার চলচ্চিত্র উদযাপনের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে ২০০২ সালে মহান ভাষা আন্দোলনের সুবর্ণজয়ন্তীতে শুরু হয়েছিল ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসবের যাত্রা। ক্ষুদ্র পরিসরের সেই আয়োজন অসংখ্য তরুণের নিঃস্বার্থ ও অক্লান্ত শ্রমের ওপর ভর করে আজ রূপান্তরিত হয়েছে বাংলা ভাষার চলচ্চিত্রের অন্যতম বড় উৎসবে।

এই উৎসবে মোট ২০টি বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে থাকছে সাম্প্রতিক সময়ের আলোচিত ‘প্রহেলিকা’, ‘হুব্বা’, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘জাস্ট আ জোক ডার্লিং’ ইত্যাদি। ছবি দেখার পাশাপাশি দর্শকরা ছবিগুলোর নির্মাতা-শিল্পীদের সঙ্গেও মতবিনিময়ে অংশ নিতে পারবেন।

উৎসবের প্রদর্শনীগুলো সবার জন্যই উন্মুক্ত। টিএসসির গেটে ৫০ টাকা শুভেচ্ছা মূল্য প্রদান করেই ছবি দেখা যাবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!