ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রমজান মাসে বন্ধ থাকবে মাদরাসা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪১, ১২ ফেব্রুয়ারি ২০২৪
রমজান মাসে বন্ধ থাকবে মাদরাসা
প্রতীকী ছবি

পবিত্র রমজানে স্কুল-কলেজ ১৫ দিন এবং প্রাথমিক বিদ্যালয় ১০ দিন খোলা রাখার সিদ্ধান্ত হলেও পুরো মাসজুড়ে বন্ধ থাকবে মাদরাসা।

গতাকাল রোববার (১১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২০২৪ শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী পুরো রমজান মাস বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি (স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) মাদরাসা।

Advertisement

মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি বিভাগের উপসচিব হাসিনা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ২০২৪ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়।

মাদরাসা শিক্ষা অধিদফতরের প্রজ্ঞাপনে ৭ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত টানা ছুটির কথা উল্লেখ করা আছে। সে অনুযায়ী পুরো রমজান মাস ছুটি থাকছে মাদরাসা।

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সরকারি, বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু থাকবে।

এছাড়া আসন্ন পবিত্র রমজান মাসের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু থাকবে। শিক্ষার্থীদের শিখন-ঘাটতি পূরণে ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধনপূর্বক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: মাদরাসা
লিংক সফলভাবে কপি হয়েছে!