ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জানা গেল রমজানে কলেজের শ্রেণি কার্যক্রম চালু রাখার সময়সূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৫, ১০ ফেব্রুয়ারি ২০২৪
জানা গেল রমজানে কলেজের শ্রেণি কার্যক্রম চালু রাখার সময়সূচি
ছবি: সংগৃহীত

রমজানে কলেজের ক্লাস হবে ১৫ দিন। ১০ থেকে ২৪ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি ও বেসরকারি কলেজের শ্রেণি কার্যক্রম চালু থাকবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের পর কলেজেরও ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন এনে এমন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব খোদেজা খাতুন স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়। 

শনিবার (১০ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (কলেজ অনুবিভাগ) সৈয়দা নওয়ারা জাহান গণমাধ্যমকে এ তথ্য জানান। 

Advertisement

এর আগে ১১ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন মাধ্যমিক স্তরে শ্রেণি কার্যক্রম চালু থাকার কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়। আর প্রাথমিক বিদ্যালয়ে রমজানের প্রথম ১০দিন নিয়মিত পাঠদান চলবে বলে জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে ১১ বা ১২ মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে পারে। ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র রমজান, ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন অবকাশ, জাতীয় শিশু দিবস, স্বাধীনতা দিবস, ইস্টার সানডেসহ বেশ কয়েকটি সরকারি ছুটির সমন্বয়ে টানা ৩০ দিন শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকবে। এ ছুটি শুরু হবে ১০ মার্চ। চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: মাহে রমজান
লিংক সফলভাবে কপি হয়েছে!