বুধবার (৭ ফেব্রুয়ারি) এ আবেদন প্রক্রিয়া শেষ হয়। টাকা পরিশোধের শেষ সময় আজ (৮ ফেব্রুয়ারি) রাত ১১ টা ৫৯ মিনিট। পরিক্ষায় অংশগ্রহণের জন্য প্রায় ২৩ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন।
জানা যায়, গুচ্ছভুক্ত তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মোট ৩ হাজার ২৩১টি আসনের বিপরীতে বাংলা ভার্সন হতে প্রায় ২২ হাজার ৭০০ এবং ইংরেজি ভার্সন হতে প্রায় ২৬০ জন আবেদন করেছেন। যা গতবারের তুলনায় কম। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে সমসংখ্যক আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ২৭ হাজার ৭৭১। আসনপ্রতি আবেদনকারী ছিল ৮ দশমিক ছয়জন করে। তবে এইবার আসনপ্রতি আবেদনকারী ৭ দশমিক ১০।
.png)
প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষায় এবার নেতৃত্ব দিচ্ছে চুয়েট। চুয়েটের ইন্সটিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনলজি (আইআইসিটি) এর সহকারী প্রোগ্রামার গোলাম মাহমুদ বলেন, এবারে গুচ্ছ ভর্তি পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা ২৩ হাজারের মতো। এতে ক ও খ উভয় বিভাগের শিক্ষার্থী রয়েছে। তবে বাংলা ভার্সন হতে প্রায় ২২ হাজার ৭০০ এবং ইংরেজি ভার্সন হতে প্রায় ২৬০ জন আবেদন করেছেন। যা গতবারের তুলনায় কম।
গুচ্ছ ভর্তি পরীক্ষার সমন্বয়ক কমিটির সভাপতি চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সুদীপ কুমার পাল বলেন, আমরা সর্বদাই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কিছু শর্ত দিয়ে দিই, যার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আবেদন করে। এবার আবেদন একটু কম পড়েছে।
এ বারের ভর্তি পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের উপর এমসিকিউ (MCQ) পদ্ধতিতে ‘ক’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের এবং ‘খ’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের এমসিকিউ (MCQ)-এর পাশাপাশি অতিরিক্ত মুক্তহস্ত অঙ্কনের ২০০ নম্বরসহ মোট ৭০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।